দেশের স্টিল স্ট্রাকচার ও শিল্প অবকাঠামো খাতের অন্যতম অগ্রগামী প্রতিষ্ঠান MARN Steel Structure Limited জাঁকজমকপূর্ণ আয়োজনে তাদের বার্ষিক ব্যবসায়িক সভা ও ১২ বছর পূর্তি অনুষ্ঠান সম্পন্ন করেছে। MARN Steel Structure Limited গত ১২ বছর ধরে স্টিল স্ট্রাকচার ডিজাইন, ফ্যাব্রিকেশন ও ইরেকশন সেবায় দক্ষতা ও নির্ভরযোগ্যতার সাথে কাজ করে আসছে। মান, নিরাপত্তা ও সময়ানুবর্তিতাকে মূলনীতি হিসেবে ধারণ করে প্রতিষ্ঠানটি দেশের শিল্প ও অবকাঠামো খাতে একটি সুপ্রতিষ্ঠিত নাম হিসেবে পরিচিত।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির গত এক বছরের সার্বিক কার্যক্রম, আর্থিক অগ্রগতি, সম্পন্ন ও চলমান প্রকল্পসমূহ, নিরাপত্তা ব্যবস্থাপনা এবং ভবিষ্যৎ সম্প্রসারণ পরিকল্পনা নিয়ে বিস্তারিত প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। একই সঙ্গে দেশের শিল্পায়ন ও অবকাঠামো উন্নয়নে স্টিল স্ট্রাকচার শিল্পের গুরুত্ব তুলে ধরা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান মনোয়ার হোসেন পাঠান, ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবদুর রহিম, চেয়ারম্যান এক্সিকিউটিভ কমিটি মোছাঃ নাজমুন নাহার, পরিচালক ইঞ্জি. মোঃ ওয়াসিম আকরাম, আ.ন.ম. আবুল খায়ের, মোঃ বেলাল হোসেন, নির্বাহী পরিচালক ইঞ্জিনিয়ার ইউনুছ আলী সহ কোম্পানীর উর্ধ্বতন কমকর্তাগণ।

এন্যুয়্ল বিজনেস কনফারেন্স শেষে সন্ধ্যায় জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে সফলভাবে ১২ বছর পূর্তি অনুষ্ঠান উদযাপন করা হয় । অনুষ্ঠানে প্রতিষ্ঠানের বোর্ড অব ডিরেক্টরসগণ এবং উর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও সম্মানিত ক্লায়েন্ট, ব্যাংকিং পার্টনার, সরবরাহকারী, ব্যবসায়িক সহযোগী, প্রকৌশলী, কর্মকর্তা-কর্মচারী এবং বিশিষ্ট আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মনোয়র হোসেন পাঠান বলেন, আমাদের ১২ বছরের এই পথচলা শুধুমাত্র একটি প্রতিষ্ঠানের সাফল্যের গল্প নয়, এটি আস্থা, দায়িত্ববোধ এবং পারস্পরিক সহযোগিতার প্রতিফলন। ক্লায়েন্টদের বিশ্বাস, ব্যাংকিং সহযোগিতা এবং আমাদের দক্ষ কর্মীবাহিনী ছাড়া এই অগ্রগতি সম্ভব হতো না। তিনি আরও বলেন, আগামী দিনে বৃহৎ শিল্প প্রকল্প, আধুনিক কারখানা ও বাণিজ্যিক অবকাঠামো নির্মাণে MARN Steel Structure Limited আরও সক্রিয় ভূমিকা রাখবে।
এসময় প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক তাঁর বক্তব্যে বলেন, আমরা শুরু থেকেই আন্তর্জাতিক মানসম্পন্ন ডিজাইন, নিখুঁত ফ্যাব্রিকেশন এবং নিরাপদ ইরেকশন প্রক্রিয়াকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করে আসছি। সময়মতো প্রকল্প হস্তান্তর এবং গুণগত মান বজায় রাখাই আমাদের প্রধান শক্তি।

তিনি আরও বলেন, MARN Steel Structure Limited বর্তমানে আধুনিক মেশিনারিজ, দক্ষ প্রকৌশলী ও প্রশিক্ষিত টেকনিক্যাল টিমের সমন্বয়ে কাজ করছে। ভবিষ্যতে নতুন প্রযুক্তি সংযোজন, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দক্ষ মানবসম্পদ উন্নয়নের মাধ্যমে আমরা আমাদের কার্যক্রম আরও বিস্তৃত করতে চাই।
অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন প্রখ্যাত স্ট্রাকচারাল ডিজাইনার প্রফেসর ডঃ এম শামীম জেড বসুনিয়া, মধুমতি ব্যাংকের পরিচালক এম এ মান্নান, ব্যবস্থাপনা পরিচালক মোঃ শফিউল আজম, আইপিডিসি’র ব্যবস্থাপনা পরিচালক রিজওয়ান দাউদ শামস এবং কোম্পানির নির্বাহী পরিচালক ইন্জিনিয়ার ইউনুছ আলী সহ সম্মানিত ক্লায়েন্ট, ব্যাংকার, সরবরাহকারী, ব্যবসায়িক অংশীদারগণ।
অনুষ্ঠান শেষে এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কেক কেটে সংগীতানুষ্ঠান ও নৈশভোজের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ করা হয় ।